Country

2 years ago

Supreme Court:সুপ্রিম কোর্টে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন তিস্তা শেতলবাদ

Teesta Setalbad got one week interim bail in the Supreme Court
Teesta Setalbad got one week interim bail in the Supreme Court

 

নয়াদিল্লি, ২ জুলাই  : সুপ্রিম কোর্টে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ । বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট। জামিন-আর্জি খারিজ করে অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এদিন সন্ধ‌্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। রাতেই দুই বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয়। তবে, তাঁদের মধ্যে মতবিরোধ হওয়ায় মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে বৃহত্তর বেঞ্চ।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার পর তিস্তা শেতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করা হয়।

সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন। শনিবার গুজরাট হাই কোর্ট শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি নির্জর দেশাই এই নির্দেশ দেওয়ার পর আইনজীবী মিহির ঠাকোরে আদালতের কাছে এই নির্দেশ কার্যকর করার জন্য ৩০ দিন সময়ের আবেদন করলেও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি।

You might also like!