
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানিকন্ট্রোলের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, টিসিএস চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার ৭০ শতাংশ কর্মীকেই ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে দিতে অগ্রসর হবে। বাকি ৩০ শতাংশ কর্মীকে তাঁদের কাজের ওপর ভিত্তি করে ভ্যারিয়েবল পে প্রদান করা হবে। টিসিএস-এর মুখ্য মানবসম্পদ আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। জানা গিয়েছে, মূলত জুনিয়র এবং মিড-লেভেল আধিকারিকদের পুরো ভ্যারিয়েবল পে দেওয়া হবে। এর আগে চলতি অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় অর্থবর্ষেও সর্বোচ্চ ১০০ শতাংশ করে ভ্যারিয়েবল পে দিয়েছিল টিসিএস।
এদিকে টাটা কনসাল্টেন্সি সার্ভিসের বিরুদ্ধে শ'য়ে শ'য়ে কর্মীর বেতন আটকে রাখা এবং হাজার হাজার কর্মীকে জোর করে বদলি করার অভিযোগ উঠেছিল সম্প্রতি। ই ঘটনা প্রসঙ্গ টিসিএস-কে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র সরকারের শ্রম দফতর। উল্লেখ্য, কর্মীদের বদলির বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সরকার এই নিয়ে নোটিশ পাঠাল টিসিএস-কে। এর আগে সম্প্রতি কর্মীদের ইমেল পাঠিয়ে 'ওয়ার্ক ফ্রম হোম'কে কার্যত বিদায় জানিয়েছে টাটা কনসাল্টেন্সি সার্ভিস। এরই মাঝে 'যথেষ্ঠ সময় না দিয়ে' সংস্থার প্রায় ২০০০ কর্মীকে বদলির নোটিশ ধরিয়েছিল টিসিএস। আইটি কর্মচারীদের ইউনিয়ন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট এই অভিযোগ জানিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে টিসিএস-কে নোটিশ পাঠাল মহারাষ্ট্র সরকারের শ্রম দফতর।
