Country

3 years ago

New Delhi : গরুপাচার মামলা : আজ দিল্লিতে ইডি–র দফতরে হাজিরা সুকন্যা মণ্ডলের

Sukanya Mondal
Sukanya Mondal

 

কলকাতা, ১৫ মার্চ : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লি দফতরে হাজিরা দেবেন গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ।


বুধবার সকালেই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে সুকন্যার। এই মামলায় গতকালই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। মণীশের মতোই সুকন্যাও এর আগে হাজিরা দিয়েছেন দিল্লিতে ইডির দফতরে। গোয়েন্দাদের সমস্ত প্রশ্নের উত্তরেই সুকন্যা পরিস্কার জানিয়েছেন তার নামে লগ্নি করা কোটি কোটি টাকার হিসেব তিনি কিছুই জানেন না। সবটাই জানেন তার বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারি। দুজনেই বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর হাতে গ্রেফতার। বুধবার সুকন্যা হাজিরা দিলে এদের তিনজনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। মূলত সুকন্যার ৩৪ কোটি টাকার আয়ের উৎস নিয়েই জিজ্ঞাসাবাদ এবং তিনি গোরু পাচার চক্রের সাথে কিভাবে যুক্ত সেই বিষয়টাও খতিয়ে দেখতে চায় ইডি। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুকন্যা মণ্ডলের এবং মণ্ডল পরিবারের নিয়ন্ত্রণে আর কোথায় কত টাকা লগ্নি করা আছে সেই বিষয়টি সম্বন্ধে পরিষ্কার হতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

You might also like!