Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Heavy rain batters Himachal: আচমকাই ঘন কুয়াশা শিমলায়; রাতভর টানা বৃষ্টি হিমাচলে, একাধিক জেলায় সতর্কতা

Dense fog In Shimla
Dense fog In Shimla

 

শিমলা, ২৮ জুলাই : আচমকাই ঘন কুয়াশায় ঢেকে গেল হিমাচল প্রদেশ। রাতভর টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে হিমলার আবহাওয়ায় এই পরিবর্তন লক্ষ্য করা যায়। সারারাত ভারী বৃষ্টিপাতের পর হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে; ঘন কুয়াশায় ঢেকে যায় শিমলা, যার ফলে দৃশ্যমানতা কমে যায়।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বিলাসপুর, চাম্বা, হামিরপুর, কাংড়া, মান্ডি, শিমলা, সিরমৌর, সোলান এবং উনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে; সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির জেরে হিমাচলের মান্ডি জেলাতেও আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এই জেলার গ্রামীণ সারকাঘাট অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে যায়। আইএমডি আগামী চার দিনের জন্য এই জেলায় 'কমলা সতর্কতা' জারি করেছে এবং হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

You might also like!