Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

NEET Paper Leak: ‘শিক্ষার্থীরাই প্রথম’, নিট ইস্যুতে সংসদে মুখোমুখি আলোচনার বার্তা রিজিজুর

Union Minister Kiren Rijiju
Union Minister Kiren Rijiju

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় বসতে প্রস্তুত কেন্দ্র। বুধবার সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পড়ুয়াদের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিট কাণ্ড নিয়ে শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। প্রতিবাদে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সহ একাধিক সংগঠন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছে তারা। সোমবার নিট দুর্নীতির প্রতিবাদে সংসদ অভিযানের ডাক দেয় সিজেপি, যা ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের কাছাকাছি এলাকায় বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। যদিও কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়। 

ধরনা চলাকালীন রাহুলদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তখনই তিনি নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও রাহুল ধরনা তুলে নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ক্রমাগত তিনি তাঁর দাবিদাওয়া বদল করতে থাকেন বলেও অভিযোগ করেছেন জিতেন্দ্র। এই পরিস্থিতিতে বুধবার রিজিজু ঘোষণা করলেন, নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি নরেন্দ্র মোদি সরকার। সরকারের একটি সূত্রের খবর, বিরোধীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এই আলোচনা শুরু হতে পারে। 

রিজুজু বলেন, “আলোচনার সময় বিরোধীরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে। তাদের কেউ বাধা দেবে না। কিন্তু আলোচনা আগেই যদি শর্তের পাহাড় তুলে ধরা হয়, তাহলে এর অর্থ হল – আপনারা আসলে আলোচনা চান না। আমরা খোলা মনেই জানিয়েছে যে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত।” 

You might also like!