Breaking News
 
Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ

 

Aditya Thakrey : আদিত্য ঠাকরের কনভয় পাথর-হামলা, মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি দানভের

Aditya Thackeray
Aditya Thackeray

 

মুম্বই, ৮ ফেব্রুয়ারি  : মহারাষ্ট্রের হামলার শিকার হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে। দলের শিব সংবাদ যাত্রার সময় ঔরঙ্গবাদের ভাইজাপুর এলাকায় শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরের কনভয়ে পাথর ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। আদিত্য ঠাকরের নিরাপত্তায় গলদের প্রেক্ষিতে মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি লিখেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা আম্বাদাস দানভে। চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আদিত্য ঠাকরে মঙ্গলবার সন্ধ্যায় মহলগাঁও এলাকায় জনসভায় ভাষণ দিয়েছিলেন। দানভের অভিযোগ, সভার দিকে এবং বিধায়কের গাড়িতেও তিন বা চারটি পাথর ছোঁড়া হয়েছিল। দানভে বুধবার সকালে বলেছেন, অনুষ্ঠানস্থলের ভিতরে একটি পাথর পড়েছিল, আমরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় কনভয় লক্ষ্য করে কিছু পাথর ছোঁড়া হয়েছিল। স্থানীয় বিধায়ক রমেশ বোর্নারের সমর্থনে জনতা স্লোগান দিচ্ছিল। আদিত্য ঠাকরের নিরাপত্তায় গলদের প্রেক্ষিতে মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি লিখেছেন দানভে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন দানভে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…