Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Statistics Day 2025:রবিবার উদযাপিত হবে “পরিসংখ্যান দিবস”

"Statistics Day"
"Statistics Day"

 

নয়াদিল্লি, ২৯ জুন: পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক রবিবার দিল্লির ডঃ আম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রে ১৯তম পরিসংখ্যান দিবস উদযাপন করবে। পরিসংখ্যান এবং আর্থিক পরিকল্পনার পথিকৃৎ অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। আর্থ-সামাজিক পরিকল্পনা এবং দেশের উন্নয়নে নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, "এবারের পরিসংখ্যান দিবসের বিষয়বস্তু হল, “জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর”। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) রাও ইন্দারজিৎ সিং। জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর উদযাপন উপলক্ষে একটি স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশেষ মর্যাদাপূর্ণ অধ্যাপক সি আর রাও জাতীয় পুরস্কার প্রদান করা হবে।

বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, নীতি আয়োগ, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, গবেষক সহ প্রায় ৭০০ জন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।"

You might also like!