Bihar : বিহারে বিজেপির নতুন সভাপতি সম্রাট চৌধুরী, দিল্লি-সহ ৩ রাজ্যেও 'বড়' পদে পরিবর্তন

Samrat Chowdhury
Samrat Chowdhury

 

নয়াদিল্লি, ২৩ মার্চ : বিহারে দলের রাজ্য সভাপতি পরিবর্তন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিহারে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে সম্রাট চৌধুরীকে। শুধুমাত্র বিহার নয়, দিল্লি, রাজস্থান, ওডিশাতেও দলের রাজ্য সভাপতি পরিবর্তন করেছেন জে পি নাড্ডা। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে বিহার, দিল্লি, রাজস্থান ও ওডিশাতে দলের 'বড়' পদে পরিবর্তনের কথা জানানো হয়েছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে সম্রাট চৌধুরীকে। রাজস্থানে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছেন সি পি জোশী, ওডিশায় বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছেন মনমোহন সামাল এবং দিল্লিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হয়েছে বীরেন্দ্র সচদেবকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…