Country

2 years ago

BHARAT MUKTI MORCHA RALLY: ভারত মুক্তি মোর্চার ও সমস্ত শাখা সংগঠনের রাজ্যস্তরের মহাসমাবেশ

State level convention of Bharat Mukti Morcha and all branch organizations
State level convention of Bharat Mukti Morcha and all branch organizations

 

মালদা, ১০ মার্চ: ভারত মুক্তি মোর্চার এবং সমস্ত শাখা সংগঠনের রাজ্যস্তরীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ী মহানন্দা কলোনি ফুটবল ময়দানে। রবিবার দুপুর ১২ টা নাগাদ বিশাল সংখ্যক কর্মীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। এই মিছিলটি ইংরেজবাজার এলাকা থেকে শুরু হয় এবং পুরাতন মালদার মঙ্গলবাড়ী মহানন্দা কলোনি ফুটবল মাঠে শেষ হয়।

এদিন মূলত ১১টি বিষয় নিয়ে তাদের এই সমাবেশের আলোচ্য বিষয় ছিল। এদিন এই মিছিলে পায়ে পা মেলান সমাবেশের উদ্বোধক ডঃ জীবন কুমার সরকার মূলনিবাসী সাহিত্যিক পশ্চিমবঙ্গ এছাড়াও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আদিবাসী জমি রক্ষা কমিটি মঙ্গল হাজদা, মূলনিবাসী আন্দোলনের পথিকৃত এবং বর্তমান রাজ্য সভার সাংসদ প্রফেসর সামিরুল ইসলাম সহ আরো অন্যান্যরা।


You might also like!