Country

3 years ago

Rajnath Singh : ভারতের ক্রমবর্ধমান বিশ্বাসযোগ্যতায় শিল্পের বিশেষ অবদান: রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

লখনউ, ১০ ফেব্রুয়ারি  : ভারতের ক্রমবর্ধমান খ্যাতিতে শিল্পের বিশেষ অবদান রয়েছে বলে শুক্রবার উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিটে ভাষণে দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভুল সমাজতন্ত্র ভারতের শিল্পায়নের ক্ষতি করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠিত শিল্পগুলোকে ধ্বংস করার কাজ করা হয়েছে। শিল্পের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশ এবং দেশের শিল্প সম্পর্কে মানুষের ধারণা বদলেছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থার কারণেই আজ নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ রূপ নিচ্ছে। পুরনো ও অকার্যকর আইন পরিবর্তনের কাজটি করেছেন বর্তমান নেতৃত্ব। এখন উত্তরপ্রদেশ মানে এডুকেশন হাব, উত্তরপ্রদেশ মানে ইনভেস্টমেন্ট হাব আর উত্তরপ্রদেশ মানে ইনভেস্টমেন্ট বান্ধব রাজ্য। উত্তর প্রদেশে বিদেশ থেকে প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের স্বাগত জানাই৷

You might also like!