Country

3 years ago

Asiatic cheetah : দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও আফ্রিকান চিতা, স্বাক্ষরিত হয়েছে চুক্তি

Asiatic cheetah
Asiatic cheetah

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : এক সময়ে ভারতে বসবাস ছিল এশিয়াটিক চিতার। কিন্তু ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। মূলত বাসস্থান হারানো ও শিকারিদের কারণেই ভারত থেকে নির্মূল হয়ে যায় চিতা। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই ৭৫ বছর পর ফের ভারতে ফিরেছে চিতা। গত বছরের সেপ্টেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮টি চিতা। এবার নতুন বছরেই পশু প্রেমীদের কাছে সুখবর। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসতে চলেছে আরও চিতা।

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়, ‘প্রজেক্ট চিতা’-র অধীনে দুই দেশই একটি চুক্তিতে সম্মত হয়েছে, এই চুক্তি অনুযায়ী ভারতে আরও চিতা পাঠানো হবে।পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তিতে প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারি মাসেই ১২টি চিতাকে ভারতে আনা হবে। প্রত্যেক বছরই এ ভাবে চিতা আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রক্রিয়ায় চিতাদের জন্যও একটি সুরক্ষিত ও মানানসই পরিবেশ গড়ে তোলা যাবে, যা পরবর্তী সময়ে চিতার বংশবৃদ্ধিতে সাহায্য করবে।


You might also like!