Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Adhir Ranjan Chowdhury: অধীরের সমর্থনে মিছিল সনিয়া, রাহুল , খাড়গেদের

Protest march of Congress MPs in Sangsad Bhavan premises (Collected)
Protest march of Congress MPs in Sangsad Bhavan premises (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অধীর চৌধুরীর সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিল তাঁর দল। শুক্রবার কংগ্রেস সংসদীয় দলের বৈঠকের পরে সাংসদ মণীশ তিওয়ারি বলেন, ‘‘নরেন্দ্র মোদী সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর উপযুক্ত কারণ রয়েছে।’’

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর নেতৃত্বে শুক্রবার সকালে সংসদ ভবনে বৈঠক করেন দলের সাংসদেরা। রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের পাশাপাশি, অধীরও হাজির ছিলেন ওই বৈঠকে। এর পর মিছিল করে সংসদ ভবন চত্বরে যান সকলে। বাদল অধিবেশনের শেষ দিনে লোকসভাতেও অধীরের সাসপেনশনের বিরুদ্ধে সরব হন কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র সাংসদেরা। বিক্ষোভের জেরে মুলতুবি হয়ে যায় লোকসভা।

প্রসঙ্গত, মোদী সরকারের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে বুধ এবং বৃহস্পতিবার উঠে এসেছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরের নাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন অধীরকে। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির শেষে ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ তুলে অধীরের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। বিরোধীশূন্য লোকসভায় সেই প্রস্তাব গ্রহণ করে অধীরকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার সভা মুলতুবির আগে স্পিকার জানিয়েছেন, যত দিন না লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি অধীরের বিষয়ে রিপোর্ট জমা দেয়, তত দিন তিনি সাসপেন্ড থাকবেন। ঘটনাচক্রে, শুক্রবারেই বাদল অধিবেশনের শেষ দিন। অর্থাৎ, শুক্রবার সিদ্ধান্ত না-নিলে বহরমপুরের কংগ্রেস সাংসদের সাসপেনশনের মেয়াদ গড়াবে অন্তত আগামী শীতকালীন অধিবেশন পর্যন্ত।

শুক্রবার খড়গে বলেন, ‘‘পরিকল্পিত ভাবে অধীরের সাসপেনশনের সিদ্ধান্ত স্বাধিকার রক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। উদ্দেশ্য একটাই, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ঝুলিয়ে রাখা। যাতে অধীর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এমন ঘটনা এই প্রথম ঘটল।’’

বহরমপুরের পাঁচ বারের কংগ্রেস সাংসদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অধীরের সঙ্গে অন্যায় করা হয়েছে।” তিনি বলেন, ‘‘অধীরের সঙ্গে অন্যায় করা হল। বোঝা যাচ্ছে গণতন্ত্রের দুর্দিন এসেছে। অধীরের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু যে ভাবে লোকসভার বৃহত্তম বিরোধী দলের নেতাকে সাসপেন্ড করে দেওয়া হল, তা মেনে নেওয়া যায় না। মোদীর বিরুদ্ধে যাঁরাই বলবেন, তাঁদেরই এমন শাস্তি পেতে হবে।’’

উল্লেখ্য,  বৃহস্পতিবার অনাস্থা বিতর্কে অংশ নিয়ে অধীর মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘মণিপুর ঘুরে এসে আমার মনে হয়েছে নীরব মোদী দেশ ছেড়ে পালাননি। কারণ প্রধানমন্ত্রী এখন ‘নীরব’ মোদী হয়ে গিয়েছেন।’’ অধীরের এই বক্তব্যের বিরোধিতা করেন এনডিএ সাংসদেরা। বস্তুত, লোকসভায় হট্টগোল শুরু করে কংগ্রেসের দলনেতাকে বক্তৃতা শেষ করতেও দেননি তাঁরা । অধীরকে ক্ষমা চাইতে হবে, দাবি শাসক শিবিরের। অধীরের ওই মন্তব্য প্রথমে কার্যবিবরণী থেকে বাদ দেন স্পিকার। তার পর করা হয় সাসপেন্ড। 

You might also like!