West Bengal

4 weeks ago

Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ১ জুন থেকে প্রকল্পের সুবিধা মিলবে। কারা উপভোক্তা হবেন এবং কীভাবে আবেদন করতে হবে, সেই বিস্তারিত নির্দেশিকাও শিগগিরই জানানো হবে বলে তিনি জানান।

রাজ্যে পালাবদলের পরে নতুন করে চর্চায় আর জি কর ধর্ষণ মামলা। নতুন করে খুলেছে ফাইল। এরমধ্যেই কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (বর্তমানে এডিজি আইবি), তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (বর্তমানে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট) এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তা (ইএফআর ২য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার) -কে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যেই তৎকালীন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ স্বাস্থ্যসচিবকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জরুরি তলব ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। 

যদিও স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নয়নে ইতিমধ্যে ময়দানে নেমে কাজ করতে শুরু করে দিয়েছেন স্বাস্থ্যসচিব। শনিবার মাঝরাতে শহরের পাঁচ বড় সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি। শুক্রবার এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের ৭২ ঘণ্টার মধ্যেই শহরের হাসপাতালের পরিস্থিতি ঘুরে দেখেন নারায়ণস্বরূপ। তবে এহেন ভূমিকায় তাঁকে দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, সরকার বদল হতেই ড্যামেজকন্ট্রোলের চেষ্টা করছেন স্বাস্থ্যসচিব।

You might also like!