Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Game

1 month ago

2026 FIFA World Cup: ফিফা বিশ্বকাপ গ্রুপ সেরার দৌড়ে এগিয়ে কোন কোন দল

2026 FIFA World Cup
2026 FIFA World Cup

 

কলকাতা, ১২ মে : আসন্ন বিশ্বকাপের গ্রুপগুলোকে নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনা চলছে, কারা গ্রুপ জয়ী হতে পারে। সেখানে একাধিক গ্রুপে ফেভারিট হিসেবে এগিয়ে আছে ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা। গ্রুপ সেরা হওয়ার দৌড়ে বড় নামের পাশাপাশি আছে কিছু উদীয়মান দলও।

'এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। কারণ , ঘরের মাঠে বাড়তি সমর্থন পাবে তারা। এছাড়া বাকি তিন দল- দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র লড়াইয়ের মধ্যে থাকবে।

বি’ গ্রুপে অভিজ্ঞতার বিচারে সবচেয়ে এগিয়ে আছে সুইজারল্যান্ড। তবে স্বাগতিক হিসেবে কানাডা ঘরের মাঠে সমর্থকদের সমর্থনটা পাবে। বাকি দুই দল কাতার ও বসনিয়া তাদের চ্যালেঞ্জ দিতে পারে।

‘সি’ গ্রুপে কোনও সন্দেহ ছাড়াই ফেভারিট দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের সঙ্গে লড়াইটা হতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর সঙ্গে। বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড অভিজ্ঞতা ও শক্তির বিচারে অনেক পিছিয়ে।

ডি’ গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।ঘরের মাঠে এরা বেশ দাপট দেখাবে বলে মনে করা হচ্ছে। এই গ্রুপে আছে আরেক অভিজ্ঞ দল প্যারাগুয়ে। বাকি দুই দল অস্ট্রেলিয়া ও তুরষ্ক তুলনামূলক ভাবে কম দাপুটে দল।

‘ই’গ্রুপে পরিষ্কারভাবেই ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। তারা গ্রুপের সেরা হচ্ছে বলাই যায়। তাদের সঙ্গে সর্বোচ্চ লড়াইটা দেবে আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাও।

'এফ’ গ্রুপে তুলনামূলক সবচেয়ে শক্তিশালী দল নেদারল্যান্ডস। এছাড়া জাপান, সুইডেন ও তিউনিশিয়াও লড়াই করবে বলে আশা করা যায়।

‘জি’ গ্রুপে আছে বহু আলোচিত ইরান, যাদের কিছুদিন আগে পর্যন্ত বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তারা টুর্নামেন্টে খেলবে। তবে এই গ্রুপে ফেভারিট ও অভিজ্ঞতা-শক্তিমত্তার বিচারে সবচেয়ে ওপরে রাখা যায় বেলজিয়ামের নাম। এছাড়া মিশর ও নিউ জিল্যান্ডও নিজেদের সেরাটাই মাঠে দেখানোর চেষ্টা করবে।

'এইচ’ গ্রুপে স্পেন ফেভারিট। তবে তাদের সঙ্গে উরুগুয়ের লড়াইটা বেশ জমবে আশা করা যায়। এছাড়া কেপ ভার্দে ও গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরবও আছে এই গ্রুপে।

'আই’ গ্রুপে ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এছাড়াও গ্রুপে আছে সেনেগাল ও ইরাক, এদের কেউ এক দল অঘটনের জন্ম দিতেই পারে।

জে’ গ্রুপে নিঃসন্দেহে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ সেরা হওয়ার দৌড়েও শক্তিশালী দাবিদার তারা। অন্যদিকে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান আছে এই গ্রুপে।

‘কে’ গ্রুপে স্বাভাবিকভাবেই এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল। তবে তাদের সঙ্গে কলম্বিয়ার লড়াইটা হতে পারে। অন্য দুই দল হলো কঙ্গো ও উজবেকিস্তান।

এল’ গ্রুপে সেরা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ইংল্যান্ডের। তবে ক্রোয়েশিয়া ছেড়ে কথা বলবে না, চমক দেখাতে পারে ঘানাও। আরেক দল হল পানামা।

সব মিলিয়ে বলা যায়, আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বের শুরুতে ফেভারিটরা নিজেদের প্রমাণ করতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

You might also like!