
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুযোগ পেলেই মণিপুর পরিদর্শনে যেতে চান মুখ্যমন্ত্রী। ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই উত্তাল মণিপুর। চাপ বাড়ছে বিজেপি সরকারের উপর। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও জানালেন, সুযোগ পেলে তিনি এবং ‘ইন্ডিয়া’(ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স)-র কয়েকজন মুখ্যমন্ত্রী মিলে মণিপুর পরিদর্শনে যেতে চান এবং সেখানকার পরিস্থিত খতিয়ে দেখতে চান।
