Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Sikkim : সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে ডাকা বনধকে ঘিরে উত্তপ্ত সিকিম

Sikkim is hot around the bandh called to protest
Sikkim is hot around the bandh called to protest

 

গ্যাংটক, ৫ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে ডাকা বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সিকিম। সুপ্রিম কোর্ট গত ১৩ জানুয়ারি একটি মামলার পর্যবেক্ষণে মন্তব্য করেছিল, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত।’ আর এতেই আগুনে ঘি পড়েছে। এর প্রতিবাদে সিকিমে ৪৮ ঘন্টা বনধের ডাক দিয়েছে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। রাজ্যে ক্ষমতায় আসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অফিসের বাইরে থাকা বেশ কয়েকটি গাড়িতেও তারা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। হামলা, ভাঙচুরের ঘটনাটি ঘটেছে রবিবার দামথাং রোডের কাছে। বিরোধী দলের পার্টি অফিসে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

হামলা পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বনধের প্রথম দিন শনিবার। দুই পক্ষের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে মামলা রুজু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জয়েন্ট অ্যাকশন কমিটিও বনধের ডাক দিয়েছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি সিকিমে বনধ ডাকা হয়েছে। বনধ সফল করে তুলতে প্রতিটি পরিবার থেকে যেন তিনজন করে সদস্যকে পাঠানো হয়। ওই দিন জয়েন্ট অ্যাকশন কমিটি একটি মহামিছিলের ডাক দিয়েছে। পরিবার পিছু তিন সদস্যকে মহামিছিলে সামিল করা হবে বলে জয়েন্ট অ্যাকসন কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে।

সিকিম নতুন করে তেতে ওঠার কারণ সুপ্রিম কোর্টের একটি মন্তব্য। সর্বোচ্চ আদালত সম্প্রতি একটি মামলার রায়ে জানায়, নেপালে জন্ম কিন্তু বসবাস সিকিমে। তাদের পরিচয় হবে সিকিমি নেপালি। তার প্রতিবাদেই এই বনধ। এই বনধে ব্যপক সারা পড়েছে সে রাজ্যে। ব্যপক প্রভাব পড়েছে পর্যটনেও। বহু দেশ বিদেশের পর্যটক আটকে পড়েছে। এদিকে পর্যটন মরসুমে বনধের কারণে ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটনে। বহু পর্যটক যেমন আটকে আছে সিকিমে, তেমনই বহু পর্যটক বাতিল করে দিয়েছে সিকিম ভ্রমণ। বিক্ষোভের জেরে সম্প্রতি পদত্যাগ করেছেন সিকিমের স্বাস্থ্যমন্ত্রী মণিকুমার শর্মা। মণিকুমার শর্মা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘রাজ্য সরকার সিকিমের অধিবাসীদের ভাবাবেগ গুরুত্ব সহকারে বিচার করেনি। আমি অনুভব করছি, এই সরকারে থাকার আর প্রয়োজন নেই।’’ এদিন একই কারণে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সুদেশ যোশীও।

You might also like!