Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Fuel Saving Drive: জ্বালানি বাঁচাতে একই গাড়িতে শিবরাজ, পাটিল ও রেড্ডি

Shivraj, Patil, and Reddy Share a Car to Save Fuel
Shivraj, Patil, and Reddy Share a Car to Save Fuel

 

নয়াদিল্লি, ৩ জুন : পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার একই গাড়িতে সফর করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, সি আর পাটিল এবং জি কিষাণ রেড্ডি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ যোগ দিতে একটি গাড়িতেই যান তাঁরা।

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "পাটিল, কিষাণ এবং আমি কারপুলিং করছি। প্রধানমন্ত্রী সমগ্র দেশের কাছে আবেদন করেছেন এবং অযথা পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর জন্য তাঁর ডাকে সাড়া দিয়ে গোটা দেশ এগিয়ে এসেছে। আমরা মন্ত্রিসভার সহকর্মী, তাই আমরাও ভাবলাম, আমাদেরও কারপুলিং করে এতে অবদান রাখা উচিত। প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রেরণা; তিনি অনেক দূরের কথা ভাবেন। আজকের পরিস্থিতিতে অযথা তেল, ডিজেল এবং পেট্রোলের ব্যবহার কমানো অপরিহার্য।"

You might also like!