সমস্যায় পড়তে পারেন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর বিধায়ক ভাস্কর যাদব

Bhaskar Yadav
Bhaskar Yadav

 

মুম্বই, ৩০ অক্টোবর : সমস্যায় পড়তে পারেন শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) বিধায়ক ভাস্কর যাদব। উস্কানিমূলক বক্তৃতার মামলায় রবিবার সিন্ধুদুর্গ জেলার কুদাল থানার পুলিশ যাদবকে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার জন্য একটি নোটিশ জারি করেছে। যাদবের বিরুদ্ধে ইতিমধ্যেই কুডাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই নোটিশের পর যাদবকে গ্রেফতার করা হতে পারে।

গত ৮ অক্টোবর সিন্ধুদুর্গ জেলার কুদাল এলাকায় মহাবিকাশ আঘাড়ি আয়োজিত এক সমাবেশে ভাস্কর যাদব কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করে উস্কানিমূলক বক্তৃতা দেন। এরপর স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগে কুদাল থানায় ভাস্কর যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের সাব-ইন্সপেক্টর তেজস্বী শিন্ডে এবং কনস্টেবল শচীন গাভাস চিপলুন তহসিলের পাগ-এ ভাস্কর যাদবের বাড়িতে গিয়ে নোটিশ দেন। ভাস্কর যাদব গুহাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…