Country

3 years ago

Rajasthan : রাজস্থানে মাটি কাটার যন্ত্রের ধাক্কায় ভেঙে পড়ল শিবমন্দির, চাপা পড়লেন মহিলা

Shiv Mandir collapsed due to the impact of the earth cutter
Shiv Mandir collapsed due to the impact of the earth cutter

 

রাজস্থান, ১৭ জানুয়ারি  : রাজস্থানের কারাউলি জেলায় মাটি কাটার যন্ত্রের ধাক্কায় ভেঙে পড়ল রাজস্থানের একটি শিবমন্দির। দুর্ঘটনায় মন্দিরের তলায় চাপা পড়েন সেই সময় মন্দিরে পুজো দিতে যাওয়া কয়েক জন মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা।

এলাকায় শিবমন্দিরের আশপাশে চলছে পাকা নালার নির্মাণকাজ। সেই কাজেই ব্যবহার হচ্ছিল মাটি কাটার যন্ত্র জেসিবি। নির্মাণস্থল থেকে সেই যন্ত্রে করে ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অন্যত্র সরানো হচ্ছিল। এদিন সকালে সেই কাজ করতে গিয়েই মাটি কাটার যন্ত্রটি গিয়ে ধাক্কা মারে পাশের শিবমন্দিরে। ধাক্কায় পুরনো মন্দির হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

সেই সময় মন্দিরের ভিতরে পুজো দিচ্ছিলেন দুই মহিলা। তাঁরাও চাপা পড়েন মন্দিরের তলায়। মুহূর্তে হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে দুই মহিলাকেই উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাও নেমে পড়ে উদ্ধারকাজে। এখনও আরও কেউ মন্দিরের ধ্বংসাবশেষের তলায় আটকে রয়েছেন কি না তা জানতে তল্লাশি করেছে দমকল।


You might also like!