Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

3 years ago

Security tight in jammu-kashmir : স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু-কাশ্মীরে আঁটোসাঁটো নিরাপত্তা, পুলওয়ামাতে উদ্ধার আইইডি

Security tight in jammu-kashmir
Security tight in jammu-kashmir

 

শ্রীনগর, ১০ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু-কাশ্মীরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। রেল স্টেশন হোক অথবা সড়ক, সর্বত্রই চলছে কড়া নজরদারি। ভারত এবার স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকটি দিন বাকি, তার আগে থেকেই জম্মু-কাশ্মীরে উধমপুর রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

উধমপুর-কাটরা রেলওয়ে যোগাযোগ এবং উধমপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ডগ স্কোয়াড, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জওয়ানদের মোতায়েন করা হয়েছে। যাত্রীদের সন্দেহ হলেই তাঁদের কাছে থাকা জিনিসপত্র চেকিং ও তল্লাশিও করা হচ্ছে।

এদিকে, স্বাধীনতার দিবসের প্রাক্কালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় ২৫-৩০ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা জেলার সার্কুলার রোডের তাহাব ক্রসিংয়ের কাছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্রায় ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করেছে। এই আইইডি উদ্ধার হওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।


You might also like!