
বারামুল্লা, ১১ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার পাত্তানের হানজিওয়েরা এলাকায় সুরক্ষা বাহিনী একটি আইইডি উদ্ধার করেছে। সোমবার নিরাপত্তা বাহিনী ওই আইইডিটি উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সোমবার বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এক সামরিক আধিকারিক জানান, হানজিওয়েরা এলাকায় পুলিশ ও সেনা সদস্যরা সোমবার সকালে রোজকার মতো টহল দিচ্ছিল, তখনই আইইডি-টি তাদের চোখে পড়ে। তারপর সেটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। নিরাপত্তা বাহিনী ওই এলাকার যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। তারপর বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড অত্যন্ত সতর্কভাবে বোমাটি নিষ্ক্রিয় করে। তারপর নিরাপত্তা বাহিনী এলাকায় যান চলাচলা স্বাভাবিক করে।
