Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Hathras incident : হাথরাসের ঘটনায় শোকপ্রস্তাব রাজ্যসভায়, নীরবতা পালন সদস্যদের

Hathras incident (symbolic picture)
Hathras incident (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ উত্তর প্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে শোক ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদরা। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শোকপ্রস্তাব পাঠ করেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মাহত। এরপর সদস্যরা উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। উল্লেখ্য, উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৮। রিলিফ কমিশনারের অফিস থেকে বুধবার সকালে জানানো হয়েছে, হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ হয়েছে এবং আহত হয়েছেন ২৮ জন। মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…