Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Holi 2025: সামনেই বসন্ত উৎসব! আজকের প্রতিবেদনে রইল এই বছরের দোল ও হোলির নির্ঘন্ট

Festival of Colours2025
Festival of Colours2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   হিন্দু ধর্মের একটা বড়ো উৎসব  দোল ও হোলি। সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব পালন করা হয়। আর দোলের আগের দিন পালিত হয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব। এই বছর কবে সেই উৎসব?  পঞ্জিকা কী বলছে? এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধারাণির ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয়। এই মার্চেই দেশজুড়ে রংয়ের উৎসব পালনে মেতে উঠবেন অনেকে। তার আগে অবশ্য অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে। তা হল, এ বছর কবে পড়েছে হোলি (Holi),আর কোনদিনইবা দোলযাত্রা? দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে। আসল তারিখটা কী? এ বছর রংয়ের উৎসব পালিত হবে ১৪ই মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে।   

হোলি মূলত দু’দিন ধরে পালিত হয়। প্রথম দিন হোলিকা দহন হয়। যা এ বছর হবে ১৩ মার্চ। আর দ্বিতীয় দিন রং খেলা হয়। যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন। সকলে রং দিয়ে, আবির দিয়ে, পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন। সঙ্গে থাকে মিষ্টি, ঠাণ্ডাই এর মতো খাবার-পানীয়। তার সঙ্গে হালকা গান এবং আনন্দের নাচ। এমনটা হলে হোলি অনেকের জন্য একেবারে জমে ক্ষীর। ভারতে এবছর কবে পালিত হবে হোলি? এবছর ১৩ মার্চ হোলিকা দহন হবে। হোলির আগের রাতে এটি পালন করার প্রচলন রয়েছে। সেদিন অনেকেই ন্যাড়া পোড়া পালন করেন। যা আসলে অসুর হোলিকাকে পোড়ানোর প্রতীক হিসেবে ধরা হয়। এই কাজ করলে পাপ, লোভ, হিংসার শেষ হয় বলেই মনে করা হয়। এরপর ১৪ই মার্চ রংয়ের উৎসব পালনে সকলে মেতে উঠবেন। সবমিলিয়ে এবারের হোলি জমজমাট।    

You might also like!