Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Road block in Sikkim : টানা বৃষ্টিতে সিকিমগামী জাতীয় সড়কে ধস, শ্বেতিঝোরায় বন্ধ যান চলাচল

Road Closed in Sikkim (File Picture)
Road Closed in Sikkim (File Picture)

 

গ্যাংটক, ২৪ সেপ্টেম্বর : লাগাতার ভারী বৃষ্টিতে সিকিমগামী জাতীয় সড়কে ধস। শ্বেতিঝোরায় রাস্তার একটি অংশ তলিয়ে গিয়েছে। ইতিমধ্যে রাস্তাটির জরুরি মেরামতের জন্য জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে বন্ধ যান চলাচল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামত হওয়া পর্যন্ত সিকিম থেকে শিলিগুড়ি/ডুয়ার্স পর্যন্ত ছোট যানবাহনগুলি যেকোনও রুটে সুবিধামত চলাচল করতে পারবে। তবে সিকিম থেকে শিলিগুড়িগামী ভারী যানবাহন গুলি শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে চলাচল করতে পারবে।

শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সহ প্রতিবেশী রাজ্য সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাতভর ভারী বৃষ্টির জেরে সমতলে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা, হাতিয়াডাঙা, একতিয়াশালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

You might also like!