Country

2 years ago

Mrityunjay Tiwari attack BJP: আরজেডি বিহারের মানুষের জন্য কাজ করেছে, আমাদের কাজ কথা বলে : মৃত্যুঞ্জয় তিওয়ারি

Mrityunjay Tiwari (File Picture)
Mrityunjay Tiwari (File Picture)

 

পাটনা, ২৮ জানুয়ারি: বিহারে রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি। তিনি নিশানা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও। মৃত্যুঞ্জয় জোর দিয়ে বলেছেন, "আরজেডি বিহারের মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করেছে, আমাদের কাজ কথা বলে। আমরা নিজেদের কাজ চালিয়ে যাব।"

রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, "জনগণ সব দেখছে এবং এ সবের রেকর্ড রাখবে। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদবের সময়ে গত ১৫ মাসে যে কাজ হয়েছে তা কখনই ভোলা যাবে না। এটাই আমাদের প্রাপ্তি। বিজেপির আসল চেহারা কাউকে বলার দরকার নেই। বিজেপি বলেছে, তাঁর (নীতীশ কুমার) জন্য সমস্ত দরজা বন্ধ করা হয়েছে এবং এখন তাঁরা আবার সব দরজা খুলে দিয়েছে।"

You might also like!