
গয়া, ৩ জানুয়ারি : কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার দলাই লামার উপস্থিতিতে বুদ্ধগয়ায় নালন্দা ঐতিহ্যের দালাই লামা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সদস্য সুশীল মোদীও।
এই ইনস্টিটিউটের ভবনের জন্য, বিহার সরকার ৩০ বছরের জন্য দালাই লামা ট্রাস্টকে ৩০ একর জমি দেওয়ার অনুমোদন দিয়েছে। এই প্লটটি মগধ বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের কাছে। নালন্দা ঐতিহ্য অর্থাৎ প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে এই ইনস্টিটিউটটি নালন্দা সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য সমস্ত সাহিত্য কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে।
বৌদ্ধ ধর্মের গুরু দালাই লামা বর্তমানে বুদ্ধগয়া সফরে রয়েছেন। বুদ্ধগয়ার কালচক্র ময়দানে একটি তিন দিনের শিক্ষাদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে ভারত ও বিদেশের শত শত মানুষ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু শিক্ষাদানের অনুষ্ঠান শেষে আজ বুদ্ধগয়া পৌঁছেছেন।
