Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

IMD Forecasts Heavy Rainfall: আবহাওয়া পরিবর্তনে স্বস্তি, দিল্লি-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

Rain Forecast for Delhi
Rain Forecast for Delhi

 

নয়াদিল্লি, ৩ জুন : দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিন। বৃষ্টির পাশাপাশি ওই সব অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে দিল্লি এনসিআর, রাজস্থান, পঞ্জাবে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বেশ কিছু অংশে ইতিমধ্যে প্রাকবর্ষার বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সব ঠিকঠাক চললে ৪ জুন কেরলমে প্রবেশ করতে পারে বর্ষা। সপ্তাহান্তে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এমনিতে দেশের মূল ভূখণ্ডে খাতায়-কলমে বর্ষা প্রবেশ করে ১ জুন। কেরলের মধ্যে দিয়েই মূল ভূখণ্ডে ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এ বার ৪ জুন তা প্রবেশ করছে বলে মনে করছেন আবহবিদেরা। আগামী কয়েক দিন তামিলনাড়ু এবং কর্নাটকের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণেই সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরের দিকে অগ্রসর হবে।

You might also like!