Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Ram Rahim : ফের প্যারোলে মুক্তি পাচ্ছেন রাম রহিম, শুরু বিতর্ক

Ram Rahim
Ram Rahim

 

নয়াদিল্লি, ২১জানুয়ারি : আরও একবার ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। জানা গিয়েছে, তিনি ৪০ দিনের জন্য ছাড়া পাচ্ছেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি ডেরা প্রাক্তন প্রধান শাহ সন্তনম সিংয়ের জন্মদিন। আর সেই অনুষ্ঠানেই অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন ধর্মগুরু রাম রহিম। কিন্তু বারে বারেই তিনি প্যারোলে মুক্তি পাচ্ছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত জুনে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি আবারও মুক্তি পান প্যারোলে গত অক্টোবরে। প্রসঙ্গত, সে সময় ছিল হরিয়ানার পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভার উপনির্বাচন। যথারীতি সেই সময় ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের জেলের বাইরে থাকা নিয়ে ব্যাপক সরব হয়েছিল বিরোধী দলগুলি।


অন্যদিকে, রাম রহিমের মুক্তি নিয়ে ইতিমধ্যেই রোহতাকের ডিভিশনাল কমিশনার সঞ্জীব বর্মা জানিয়েছেন, নিয়ম মেনেই রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, নিয়ম মেনে রাম রহিমকে মুক্তি দেওয়া হলেও বিতর্ক কিন্তু কোনভাবেই থামছে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…