Country

2 years ago

Ram Mandir Prasad: বিশেষ অতিথিদের হাতে রাম মন্দিরের প্রসাদী প্যাকেট! কি ছিল তাতে?

Ramlala (File Picture)
Ramlala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার রাম মন্দির প্রতিষ্ঠার দিন অযোধ্যায় বসেছিল চাঁদের হাট। দেশ-বিদেশের কয়েক হাজার বিশিষ্ট অতিথিদের সমাগমে গম গম করছিল অযোধ্যা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন, রেখা থেকে কঙ্গনা- অতিথিদের তালিকায় ছিলেন তাবড় তাবড় ব্যাক্তিত্বরা। প্রত্যেককেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর বিশেষ প্রসাদের বাক্স দেওয়া হয়। 'শ্রী রাম' লেখা সেই বাক্সের ভিতর ছিল অভিনব প্রসাদ।

জানেন সেই প্রসাদের বাক্সে কী কী ছিল?

লখনউয়ের বিখ্যাত মিষ্টির দোকান 'ছাপ্পান ভোগ' থেকে প্রসাদের এই বাক্সগুলি অযোধ্যায় আনা হয়েছিল। এই বাক্সে ছিল ৮টি জিনিস -

১) পাঞ্জিরি ঘি মাওয়া লাড্ডু

২) গুড়ের রেবড়ি

৩) রামদানা চিক্কি

৪) অক্ষত এবং রোলি

৫) তুলসী পাতা

৬) একটি রাম দিয়া

৭) এলাইচি দানা (মিষ্টান্ন)

৮) এবং মৌলি কালাভা।

বাক্সে অন্তর্ভুক্ত সবকিছুরই বিশেষ তাৎপর্য রয়েছে।

এলাচের বীজ সম্পর্কে তিনি বলেন, 'মিষ্টি এলাচের বীজ এখনও মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এটা আমাদের ঐতিহ্যের অংশ। তাই এটি প্রসাদের অন্তর্ভুক্ত ছিল। রবিন্দর বলেন, প্রসাদের রবিন্দর জানান, প্রাথমিকভাবে ১০,০০০ প্রসাদ বাক্সের অর্ডার ছিল। কিন্তু পরে আরও ৫ হাজার বক্সের অর্ডার দেওয়া হয়।

রামমন্দির তৈরিতে ভারতীয় গ্ল্যামার দুনিয়ার অনেক তারকাই আর্থিক সাহায্য করেছেন। সেই তালিকায় যেমন অক্ষয় কুমার, হেমা মালিনীর মতো বলিউড তারকা রয়েছেন, তেমনই দক্ষিণী সুপারস্টাররাও রয়েছেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন ১১ দিনের উপবাস ভঙ্গ করেছেন তিনই। গত কয়েকদিন কঠোর নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালেই পৌঁছে যান রামমন্দিরে, একে একে সম্পন্ন করেন সকল আচার-অনুষ্ঠান। মন্দিরে সস্টাঙ্গে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। রামমন্দিরের প্রধান পুরোহিত, যোগী আদিত্যনাথ, মোহন ভাগবতের পর জনগনের উদ্দেশে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।

You might also like!