Country

2 years ago

Ayodhya Ram mandir:দেখতে অপরূপ, রাম মন্দিরের অভ্যন্তরের ছবি প্রকাশ্যে আনল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

Ayodhya Ram mandir
Ayodhya Ram mandir

 

অযোধ্যা, ৮ জানুয়ারি : দেখতে অপরূপ, মনোমুগ্ধকর। রাম মন্দিরের অভ্যন্তরের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাতে তোলা সেই ছবিগুলি সত্যিই অপরূপ, মনোমুগ্ধকর। সোমবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট রাম মন্দির প্রাঙ্গনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে, রাতে রাম মন্দিরকে দেখতে কেমন লাগবে তা বোঝাতেই ছবিগুলি প্রকাশ্যে আনা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, সেই দিনের প্রতীক্ষায় গোটা দেশবাসী। রাম মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মী ও শিল্পীদের এখন দম ফেলার ফুরসৎ নেই। দিন-রাত এক করে কাজ করছেন তাঁরা। প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে।


You might also like!