Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

3 years ago

Rajyavardhan Rathore slammed rajasthan govt. : অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো উপাদানের উত্থান রাজস্থানে : রাজ্যবর্ধন রাঠোর

Rajyavardhan Rathore slammed rajasthan govt
Rajyavardhan Rathore slammed rajasthan govt

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো বিভিন্ন উপাদানের উত্থান হয়েছে রাজস্থানে। দাবি করলেন বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে রাজ্যবর্ধন রাঠোর বলেছেন, অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো উপাদানের উত্থান রাজস্থানে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজস্থান সরকারকে নিশানা করেছেন রাজ্যবর্ধন রাঠোর। তাঁর কথায়, রাজ্যে অনাচার চলছে। রাজ্যবর্ধন রাঠোর এদিন নিন্দার সুরে বলেছেন, "দেশে ধর্ষণের ক্ষেত্রে রাজস্থান এখন এক নম্বরে।"

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিনই রাজস্থান সরকারকে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর মতে, আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে রাজস্থানে, খনি মাফিয়ারাই রাজ্যের শাসন করছে। রাজস্থানের ভরতপুরের বিজেপি সাংসদ রঞ্জিতা কোলির ওপর খনি মাফিয়াদের প্রাণঘাতী হামলা প্রসঙ্গে অর্জুন বলেছেন, আমাদের সাংসদ রঞ্জিতা কোলিকে আক্রমণ করার মতো সাহস দেখাচ্ছে তারা। এই প্রথম নয়, তার ওপর চতুর্থ হামলার ঘটনা ঘটেছে। রাজস্থানের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। দলিত ও নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে।


You might also like!