
রাঁচি, ৫ ফেব্রুয়ারি : রাজ্যপাল রমেশ বাইস ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজভবনের উদ্যান খুলে রাখার নির্দেশ দিয়েছেন। বিকেল ৪.৩০ টা পর্যন্ত সাধারণ নাগরিক রাজভবন উদ্যানে ভ্রমণ করতে পারবেন। এর আগে ৩১ জানুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজভবন উদ্যান সাধারণ নাগরিকদের বেড়ানো ও দেখার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাগান পরিদর্শনের সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৩টে।
