Country

2 years ago

Rain and snow forecast in Kashmir: কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, ১২-১৪ মার্চ বদলে যাবে আবহাওয়া

Rain and snow forecast again in Kashmir, weather will change on March 12-14
Rain and snow forecast again in Kashmir, weather will change on March 12-14

 

শ্রীনগর, ৬ মার্চ: কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী ১২ থেকে ১৪ মার্চের মধ্যে কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, ১০ মার্চের আগে আবহাওয়া বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কাশ্মীরের আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতও হতে পারে, এরই পরিপ্রেক্ষিতে, ভ্রমণকারী এবং পর্যটকদের সেই অনুযায়ী পরিকল্পনা করার এবং প্রশাসন ও ট্রাফিক পুলিশ বিভাগের জারি করা পরামর্শগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহবিদরা আরও বলেছেন, পাহাড়ি এলাকার সাধারণ জনগণকে তুষারপাত প্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিজীবীদের ওই সময়ে কৃষির কাজ বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়াছে।


You might also like!