Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

Rain-affected Gujarat:বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, কর্ণাটক-সহ দেশের নানা রাজ্যেও বর্ষণ-সতর্কতা

Rain-affected Gujarat
Rain-affected Gujarat

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট : একনাগাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাটে। আহমেদাবাদ, ভাদোদরা-সহ গুজরাটের নানা অংশে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। গুজরাটে এখনই কমছে না বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা গুজরাটে বৃষ্টি তো চলবেই, ২৯ আগস্টও ভারী বৃষ্টি হবে গুজরাটে। এছাড়াও কর্ণাটক উপকূল, কেরল এবং ওডিশাতেও ওই দিন ভারী বৃষ্টি প্রত্যাশিত। ৩০ ও ৩১ আগস্ট ছত্তিশগড়, কেরল ও মাহে, কর্ণাটক উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে। এই সময়ে তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টি হবে। ১ ও ২ সেপ্টেম্বর কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এছাড়াও সৌরাষ্ট্র ও কচ্ছে ২৯ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ৩০ আগস্টও সৌরাষ্ট্র ও কচ্ছে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!