Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

2 years ago

Rahul Gandhi: আনন্দ বিহারে কুলি ও অটো চালকদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, দিলেন পাশে থাকার আশ্বাস

Rahul met porters and auto drivers in Anand Vihar
Rahul met porters and auto drivers in Anand Vihar

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: জনসম্পর্ক বাড়াতে আরও এক প্রয়াস কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। বৃহস্পতিবার সকালে আচমকাই দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হন রাহুল গান্ধী। সেখানে কুলিদের সঙ্গে দেখা করেন এবং কথা বললেন কংগ্রেস সাংসদ। কুলিদের সঙ্গে দেখা করে তাঁদের পোশাক পরে গল্প করতে দেখা যায় রাহুল গান্ধীকে। মাথায় ট্রলিও তুলে নেন রাহুল। রাহুল কথা বলেছেন অটো চালকদের সঙ্গেও।

এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো জেতার প্রসঙ্গ উঠে আসে। আনন্দ বিহার স্টেশনের কুলিদের সঙ্গে ভারত জোড়ো যাত্রার গল্প করতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে ভারত জোড়ো যাত্রায় প্রায় গোটা দেশ জুড়ে পদযাত্রা করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। কখনও কন্যাকুমারী আবার কখনও জম্মু ও কাশ্মীর কিংবা মধ্যপ্রদেশ, একের পর এক রাজ্যে রাহুল গান্ধীকে দেখা যায় পদযাত্রা করতে। রাহুল গান্ধীর সাক্ষাৎ পেয়ে খুশি কুলি ও অটো চালকরা। এক ব্যক্তি বলেছেন, "রাহুল গান্ধী এখানে (আনন্দ বিহার) অটো চালক এবং কুলিদের সঙ্গে দেখা করেছেন, সেটা খুবই ভালো লাগছে। তিনি বলেছেন, তিনি আমাদের বিষয়গুলি সরকারের সামনে তুলে ধরবেন।"


You might also like!