Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Rahul Gandhi Slams PM Modi: শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য রাহুল গান্ধীর

Rahul Gandhi Slams PM Modi's First Response to NEET Paper Leak
Rahul Gandhi Slams PM Modi's First Response to NEET Paper Leak

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপিই তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই এক্স মাধ্যম রাহুল গান্ধী লেখেন, "আপনারাই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনারা শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি কব্জা করে ধ্বংস করার সুযোগ দিয়েছেন ও তাতে মদত জুগিয়েছেন—এবং এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি স্পষ্ট: ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান এবং যারা তাঁদের ওপর হামলা চালিয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।"

You might also like!