Country

3 years ago

Rahul Gandhi in nSurat Court : রাহুল গান্ধীর আবেদন খারিজ, সুরাটের আদালত প্রত্যাখ্যান করল কংগ্রেস নেতার আর্জি

(File Picture ) Congress Leader Rahul Gandhi
(File Picture ) Congress Leader Rahul Gandhi

 

সুরাট, ২০ এপ্রিল : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিল সুরাটের আদালত। ফলে স্বস্তি আর পেলেন না রাহুল, 'মোদি পদবি' মন্তব্যের জন্য ২০১৯ সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল, সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, বৃহস্পতিবার রাহুলের আবেদন প্রত্যাখ্যান করেছে সুরাট আদালত। সুরাটের আদালতের রায়ের উপর নির্ভর করছিল রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া, কিন্তু তা আর হল না।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন। ম্যাজিস্ট্রেট কোর্টের সেই রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাটেরই দায়রা আদালতে (সেশনস কোর্ট) আবেদন জানিয়েছিলেন রাহুল। বিচারক আরপি মোগেরা তা গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন।

তবে সে দিন দায়রা আদালত রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মার রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি। দায়রা আদালতের কাছে ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুলের তরফে যে আর্জি জানানো হয়েছিল, বৃহস্পতিবার তার রায় ঘোষণা হল। স্বস্তি পেলেন না রাহুল গান্ধী।





You might also like!