Breaking News

 

Country

2 years ago

PM Narendra Modi: ছত্তিশগড়-সহ ৪-রাজ্যে প্রধানমন্ত্রীর সফর শুরু ৭ জুলাই, দু'দিনে রয়েছে ঠাসা কর্মসূচি

PM Narendra Modi (File Picture)
PM Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ৬ জুলাই: দু'দিনের সফরে ছত্তিশগড়-সহ ৪-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ও ৮ জুলাই ছত্তিশগড়, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও রাজস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই ৪-রাজ্যে নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। দু'দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৫০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

ছত্তিশগড় থেকে শুরু হবে সফর. প্রথম দিন ছত্তিশগড়ের রায়পুরে প্রায় ৬,৪০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিনে, তিনি উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। বারাণসীতে তিনি একটি জনসভায় যোগ দেবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরবর্তী দিন, ৮ জুলাই জাতীয় মহাসড়ক-প্রকল্প সহ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে প্রায় ৬,১০০ কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে, তিনি রাজস্থানের বিকানেরে ২৪,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোদী সেখানে একটি নতুন ৩০ শয্যা বিশিষ্ট কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন হাসপাতাল উৎসর্গ করবেন


You might also like!