Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Prime Minister Modi:৩ জানুয়ারি কেরলে মহিলাদের জনসমাবেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

Prime Minister Modi
Prime Minister Modi

 

তিরুবনন্তপুরম, ২ জানুয়ারি  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কেরলের ত্রিশুরে মহিলাদের জনসমাবেশে ভাষণ দেবেন। এই জনসমাবেশে ২ লক্ষ মহিলা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। নারী সংরক্ষণ বিল পাস করার জন্য মোদীকে অভিনন্দন জানাতে বিজেপির কেরল ইউনিটের তরফ থেকে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই মহিলা জনসমাবেশের নাম দেওয়া হয়েছে, 'স্ত্রী শক্তি মোদিক্ক ওপ্পাম' (মোদীর সঙ্গে নারীর ক্ষমতায়ন)। ত্রিশুরের থেক্কিনকাডু মাঠে এই জনসমাবেশটি অনুষ্ঠিত হবে। অঙ্গনওয়াড়ি শিক্ষক, আশা কর্মী, উদ্যোক্তা, শিল্পী, এমজিএনআরইজিএ, আশেপাশের নেটওয়ার্ক কর্মীরা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

যদিও এই কর্মসূচিটি মহিলাদের একটি গণসমাবেশ হিসাবে পরিকল্পনা করা হয়েছে। এই অনুষ্ঠানের স্থান হিসাবে ত্রিশুরকে নির্বাচন করার পেছনে তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। কারণ ত্রিশুর এমন একটি নির্বাচনী এলাকা যেখানে বিজেপি দল আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…