Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

3 hours ago

PM Modi: পয়লা আগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে প্রধানমন্ত্রী মোদী

PM Modi to visit Andhra Pradesh and Karnataka
PM Modi to visit Andhra Pradesh and Karnataka

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার, পয়লা আগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে যাবেন। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামে ১৭,৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ভোগাপুরামে ‘আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫,৬৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দরটি বিমান যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে এবং আঞ্চলিক উন্নয়নে গতি সঞ্চার করবে। অন্ধ্রপ্রদেশের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কর্ণাটকের মাইসুরুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে ‘স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার’ বা ‘বিবেক স্মারক’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৮৯২ সালের নভেম্বরে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মৃতি বহন করছে এই ‘বিবেক স্মারক’। মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, নেতৃত্ব এবং ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করবে ‘বিবেক স্মারক’।

You might also like!