Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Telangana statehood Day: তেলঙ্গানা প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi greets people of Telangana on statehood day
PM Modi greets people of Telangana on statehood day

 

নয়াদিল্লি, ২ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তেলঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই রাজ্যের একটি গৌরবময় ইতিহাস এবং চমৎকার সংস্কৃতি রয়েছে। তেলঙ্গানার সার্বিক উন্নয়নে কেন্দ্র সরকার পূর্ণ সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''তেলঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেলঙ্গানার জনগণকে আমার অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা। তেলঙ্গানার মানুষ তাঁদের সৃজনশীলতা এবং ব্যবসায়িক দূরদর্শিতার জন্য সুপরিচিত। এই রাজ্যের একটি মহান ইতিহাস এবং একটি গৌরবময় সংস্কৃতি রয়েছে, যা সাহস, দৃঢ় সংকল্প এবং সংগ্রামের ভাবনার প্রতীক।'' তিনি আরও লিখেছেন, ''একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তেলঙ্গানার উন্নয়ন যজ্ঞে কেন্দ্র সরকার পূর্ণ সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। আমি তেলঙ্গানা রাজ্যের সমস্ত মানুষের সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য কামনা করি।''

অন্য একটি বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ''তেলঙ্গানার মানুষ তাঁদের নতুন কিছু করার ক্ষমতা এবং কর্মোদ্যোগী মনোভাবের জন্য পরিচিত। এই রাজ্য তার চমৎকার সংস্কৃতি ও ইতিহাসের জন্য খ্যাত... যা সাহস ও দৃঢ় সংকল্পে ভরা। আমি রাজ্যের মানুষের সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করছি।''

You might also like!