Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Delhi CM Rekha Gupta: রেখা গুপ্তাকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের

PM Modi extends birthday wishes to Delhi CM Rekha Gupta
PM Modi extends birthday wishes to Delhi CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ১৯ জুলাই : রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সমাজ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি-কে জন্মদিনের শুভেচ্ছা। দিল্লির অগ্রগতি এবং মানুষের জীবন সহজ করার জন্য তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আপনি (রেখা গুপ্তা) দিল্লিকে সুন্দর, পরিচ্ছন্ন ও আত্মনির্ভর করার লক্ষ্যে ক্রমাগত এগিয়ে চলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, তিনি (রেখা গুপ্তা) দিল্লির নাগরিকদের উন্নয়ন ও কল্যাণের জন্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তিনি এভাবেই মানুষের সেবা এবং দিল্লির অগ্রগতিতে নিজের অবদান রাখুন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য, সুখী ও সফল জীবন এবং জনসেবায় পরিপূর্ণ যশস্বী কার্যকালের জন্য মঙ্গলকামনা করি। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করুন।

You might also like!