Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Army Day 2023 : সেনা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-র

Prime Minister, Defense Minister congratulated on Army Day
Prime Minister, Defense Minister congratulated on Army Day

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি  : দেশের ৭৫ তম সেনা দিবসে সামরিক কর্মী, প্রাক্তন সেনা এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয় তার সেনাবাহিনী নিয়ে গর্বিত। আমরা সবসময় আমাদের জওয়ানদের কাছে কৃতজ্ঞ থাকব। সৈন্যরা সবসময় দেশকে সুরক্ষিত রেখেছে। সঙ্কটের সময়ে সেনাবাহিনীর সেবা বিশেষভাবে প্রশংসনীয়।

টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও তাদের পরিবারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, জাতি সেনাবাহিনীর অদম্য সাহস, বীরত্ব, আত্মত্যাগ এবং সেবাকে স্যালুট করে। ভারতকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য গর্বিত।

অন্যদিকে, বেঙ্গালুরুর গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে সেনা দিবসের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। এবার সেনা দিবসের প্রতিপাদ্য 'রক্তদান করুন- জীবন বাঁচান'। প্রথমবারের মতো দিল্লির বাইরে সেনা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…