Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

PM Modi: নিট প্রশ্নফাঁস বিতর্কে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী! দু’মাস পর বড় মন্তব্য মোদির

PM Modi On NEET Row
PM Modi On NEET Row

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। এই ইস্যুতে আন্দোলনে সামিল হয়েছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও। দীর্ঘ সময় পর অবশেষে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনার প্রায় দুই মাস পর প্রধানমন্ত্রী বলেন, নিট পরীক্ষার প্রশ্ন এভাবে ফাঁস হওয়া অত্যন্ত অন্যায় এবং তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে। 

গত ৩ মে ডাক্তারির সর্বভারতীয় পরীক্ষা হয়। লক্ষ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসে। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই প্রকাশ্যে আসে প্রশ্নফাঁসের খবর। বাধ্য হয়ে পরীক্ষা বাতিল করে এনটিএ। হতাশায় বহু পড়ুয়া আত্মঘাতী হন। দেশজুড়ে দাবি ওঠে, পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তিনি নিজের অবস্থানে অনড়। ধর্মেন্দ্রর ইস্তফা দাবি করে ২৪ দিন ধরে অনশন করছেন লাদাখের শিক্ষাবিদ সোনম। সোমবার সংসদ অভিযানে শামিল হয়েছেন ককরোচ জনতা পার্টির লক্ষাধিক সদস্য। কিন্তু এতকিছুতেও নিট নিয়ে একটিও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী। 

অবশেষে নিটকাণ্ডের নিন্দা শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। মঙ্গলবার এনডিএর সংসদীয় বৈঠক ছিল। সেখানেই মোদি বলেন, প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার পদক্ষেপ করেছে। যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করাটা সরকারের দায়িত্ব। ১৩ জন অভিযুক্তকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। মোদির কথায়, এই নিয়ে ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।  সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুও বলেন, নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, সেটাই করা হচ্ছে বলে জানান রিজিজু।

প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন রাহুল। রাজস্থানে প্রশ্ন ফাঁস হয়েছে সেটাও তিনি প্রকাশ্যে আনেন। এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি নিয়ে আবারও ক্ষোভ উগরে দিয়ে রাহুল লেখেন, ‘২০২৪ সালে প্রশ্ন ফাঁস হয়েছিল, পরীক্ষা বাতিল হয়নি। মন্ত্রীও পদত্যাগ করেননি। কমিটি গঠন হল। আবার এবছর প্রশ্ন ফাঁস হল। সিবিআই তদন্ত হচ্ছে, আবার একটা কমিটি গঠন হবে। কিন্তু মিস্টার মোদি, দেশবাসী আপনাকে কিছু প্রশ্ন করছে। কেন বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে? প্রশ্নপত্র নিয়ে আপনি কেন সবসময় চুপ করে থাকেন? বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন আপনি শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করছেন না?’ এদিন নিট নিয়ে প্রধানমন্ত্রী অবশেষে মুখ খুলেছেন। কিন্তু শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হবে কিনা, সেই নিয়ে কিছুই বলেননি। 

You might also like!