Country

2 years ago

Draupadi Murmu : ৯ অক্টোবর আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, চলবে ১২ অক্টোবর পর্যন্ত

Draupadi Murmu (File picture)
Draupadi Murmu (File picture)

 

নয়াদিল্লি, ৮ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল (৯ অক্টোবর) নতুন দিল্লিতে ন্যায় ও স্থিতিস্থাপক কৃষি-খাদ্য ব্যবস্থার ওপর আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের উদ্বোধন করবেন৷ ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। ৪-দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এবং কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ।

আইসিএআর-এর মহাপরিচালক ডঃ হিমাংশু পাঠক বলেছেন, সম্মেলন এবং এই সম্মেলনের থিম, সাম্প্রতিক জি-২০ শিখর সম্মেলনের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ যা দ্ব্যর্থহীনভাবে নারী-নেতৃত্বাধীন উন্নয়নকে সমর্থন করে। এই সম্মেলনে প্রধান বক্তাদের মধ্যে থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্ত এবং সিজিআইএআর-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক অ্যান্ড্রু ক্যাম্পবেল। সম্মেলনে প্রায় ৬০টি দেশের ৬০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

You might also like!