
কন্যাকুমারী, ১৮ মার্চ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিরুবনন্তপুরম থেকে একদিনের সফরে কন্যাকুমারী পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেকানন্দ মেমোরিয়াল হল পরিদর্শন করেন এবং মেডিটেশন হলে ধ্যান করেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি এবং তামিলনাড়ুর প্রযুক্তি মন্ত্রী মানো থাঙ্গারাজও উপস্থিত ছিলেন।
পরে, তিনি বিবেকানন্দ কেন্দ্র প্রাঙ্গনে রামায়ণ প্রদর্শনী হল পরিদর্শন করেন এবং সেখানে ভারত মাতা মন্দিরে প্রার্থনা করেন। পরে তিনি লাক্ষাদ্বীপে চলে যাবেন। আগামীকাল, রাষ্ট্রপতি কাভারত্তিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে কথা বলবেন এবং বাঙ্গারাম দ্বীপে যাবেন। তিনি ২১ মার্চ কোচি হয়ে নয়াদিল্লিতে ফিরবেন। রাষ্ট্রপতি কেরালা, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে ছয় দিনের সফরে রয়েছেন।
