Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Draupadi Murmu : দু'দিনের সফরে রাজস্থানে পৌঁছলেন রাষ্ট্রপতি, গার্ড অফ অনারে উষ্ণ অভিবাদন

Draupadi Murmu
Draupadi Murmu

 

জয়পুর, ৩ জানুয়ারি : রাজস্থানে দু'দিনের সফরে জয়পুরে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি, সেখানে রাজস্থান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

রাষ্ট্রপতি হওয়ার পর রাজস্থানে এটি প্রথম সফর দ্রৌপদী মুর্মুর, তাই তাঁকে গার্ড অফ অনারে অভিবাদন জানায় রাজস্থান সরকার। এদিন সকালে সকালে রাজভবনে সংবিধান উদ্যান পার্কের শিলান্যাস করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কালরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার রাজস্থানের পালিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…