Country

2 years ago

PM pays tribute to Gandhiji: রাজঘাটে বাপুকে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির, শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রী-সহ অন্যান্যদের

Mahatma Gandhi (File Picture)
Mahatma Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ২ অক্টোবর: জন্মবার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। সোমবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

জন্মবার্ষিকীতে রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন দিল্লি উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও, বাপুকে শ্রদ্ধা জানান দিল্লির মন্ত্রী অতিশী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন জিতেন্দ্র সিং, মীনাক্ষী লেখি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪-তম জন্মবার্ষিকী।

You might also like!