
উজ্জয়িনী, ১১ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সোমবার সকালে মহাকাল মন্দিরে যান প্রমোদ সাওয়ান্ত, সেখানে নিষ্ঠার সঙ্গে ভগবান মহাকালের পূজার্চনা করেছেন তিনি। প্রমোদ সাওয়ান্তের সঙ্গেই মহাকাল মন্দিরে পুজো দেন মন্ত্রী বিশ্বজিৎ রানেও।
পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "আজ মহাকালেশ্বরের দর্শন করেছি, গোয়ার জনগণের আরোগ্য ও মঙ্গল কামনা এবং গোয়ার উন্নতির জন্য মহাকালের কাছে প্রার্থনা করেছি। জয় মহাকাল।"
