
বারাণসী, ১৪ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা পঞ্চমুখ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইডু বলেছেন, মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। ১০ বছরে তিনি দারুণ কাজ করেছেন।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, বারাণসী একটি পবিত্র স্থান। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদীজি। বিগত ১০ বছরে তিনি দারুণ কাজ করেছেন। দেশের প্রয়োজন তাঁকে। বৈশ্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ভারত, এবার ৪০০-র বেশি আসন পেতে চলেছে এনডিএ।"
বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর প্রয়াণ প্রসঙ্গে নাইডু বলেছেন, "আমরা সমবেদনা জানাচ্ছি, খুবই খারাপ খবর।"
